মানবজীবনের উদ্দেশ্য হল ভগবান লাভ প্রত্যেক মানুষ তার নিজের সন্স্কার অনুসারে নিজের জীবন কে পরিচালিত করে। তাহলেও কোন এক জন্মে তাকে ঈশ্বর লাভ করতেই হবে। তাই চেতন বা অচেতন ভাবে সে সকলের মধ্যে ভগবানকেই খুঁজে চলে। কারণ ভগবান আনন্দ স্বরূপ -তাই মানুষ তার সকল কাজেই আনন্দ খুঁজে পেতে চায়। আর তাই সে নানাভাবে নানারূপে ঈশ্বরের সাধনায় নিজেকে নিয়োজিত রাখে -সে যাকে ভালবাসে তার মধ্যে ভগবানকে দেখতে পায় ,আবার ভগবানের মধ্যে নিজের প্রিয়জনকে খুজে পায়। এখানে মায়ের যে ছবিগুলো দেওয়া হলো সেগুলো সব ই এই ভাবনার থেকে।
এই যে শেষের ছবিটি এটি প্রত্যেক প্রধান দেবতার মূল শক্তি বা স্বরূপ -আবার ব্রাহ্মণ গণ এই তিন দেবিমূর্তিতেই গায়ত্রী ধ্যান করে থাকেন। প্রকৃতপক্ষে এই গায়ত্রী দেবীর ভাবনা তন্ত্র ঐতিহ্যের ফল। দক্ষিণের ব্রাহ্মণ গণ এই ধ্যান করেননা। কিনতু যারা দেবী ত্রিপুরাসুন্দরীর উপাসক তারা অনেকেই এইভাবে মাতৃসাধনা করেন।





Tripurasundori mane to doshomahavidya r 3rd mahavidya???? Mane srinibas ramanujam je devi upasona korten????
উত্তরমুছুন