যে সমস্ত সাধুরা , যে কোনো তীর্থস্থানে থাকেন তাদের সকলেই যে ভালো বা উচ্চস্তরের এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই.প্রত্যেকটি মানুষ তার নিজের মানসিকতা অনুসারে সাধু বেছে নিয়ে থাকে। আর তা ছাড়া সাধুদের মধ্যেও নানা রকমের ভেদ থাকে। কিছু থাকেন যারা রাজসিক , তারা ভালো খাওয়া দাওয়া ও জামাকাপড় পরতে ভালবাসেন , দশজন লোককে দেখাতে ভালবাসেন। কিছু সাধু তামসিক ,তারা আলস্য ভরে পরে থাকেন যা হোক কিছু খাওয়া পেলেই তারা সন্তুষ্ট। আর কিছু সাত্ত্বিক সাধু থাকেন যারা ইশ্বর লাভকেই সব কিছু মনে করেন।
এই প্রসঙ্গে দুর্গাপূজার কথা আসে.- সাধু ছাড়া ও যারা গৃহী - এককথায় যারা সাধক তাদের সকলের সাধনের পথ দেখানো হলো দুর্গাপুজোর আসল উদ্দেশ্য -মাতা নবদুর্গা র নটি যে রূপ আছে তা সাধকের ক্রমোন্নতির প্রতিক। আসন্ন দুর্গাপূজার সময় এই কথা মনন করতে হবে - তারপর আমরা এর আলোচনা করব।
দুর্গাপূজা সকলের আনন্দময় হোক, মঙ্গলময় হোক - মায়ের চরণে এই প্রাথনা।





